রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :

নদীর প্রতিটি ফোঁটা পানির ওপর পাকিস্তানের অধিকার অবিচ্ছেদ্য

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

কাশ্মিরে হামলার পর পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত। এ বিষয়টি পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে জানিয়েও দিয়েছে দেশটি। এমন অবস্থায় ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতাদেশকে “শিশুসুলভ ও অবৈধ” বলে আখ্যায়িত করেছে পাকিস্তান।

একইসঙ্গে নদীর পানি কেউ চুরি করতে পারবে না বলেও জানিয়ে দিয়েছে দেশটি। নদীর প্রতিটি ফোঁটা পানির ওপর পাকিস্তানের অধিকার অবিচ্ছেদ্য বলেও জানিয়েছে ইসলামাবাদ।

রোববার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তানের ফেডারেল জ্বালানিমন্ত্রী সরদার আওয়াইস আহমদ খান লেঘারি ভারতের সিন্ধু পানিচুক্তি স্থগিতের ঘোষণাকে “শিশুসুলভ, বোকামিপূর্ণ এবং অবৈধ” বলে আখ্যায়িত করেছেন।

শনিবার গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, সিন্ধু পানিচুক্তি নিয়ে পাকিস্তানের অবস্থান স্পষ্ট এবং দৃঢ়। এই চুক্তি কেবল পাকিস্তান ও ভারতের পারস্পরিক সম্মতির ভিত্তিতেই বাতিল করা যেতে পারে; কোনও পক্ষ একতরফাভাবে এটি স্থগিত করতে পারে না।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102