রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

ডিএনসিসির নবম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তাদের টেলিটক কর্পোরেট সিম বিতরণ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) কর্মরত নবম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তাদের মধ্যে টেলিটক কর্পোরেট সিম বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ষষ্ঠ তলার হলরুমে কর্মকর্তাদের মাঝে এসব সিম বিতরণ করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

সিম বিতরণকালে ডিএনসিসি প্রশাসক বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে দেওয়া টেলিটক কর্পোরেট সিম আগামীকাল থেকে সব কর্মকর্তা চালু করবেন। এই সিমের মাধ্যমে কর্মকর্তারা নিজেদের মধ্যে যোগাযোগ রাখবেন।

তিনি বলেন, ‘নাগরিক সেবা প্রদানের পথ এই টেলিটক সিমের মাধ্যমে আরও সুগম হবে।’

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ ডিএনসিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102