বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুলকাটিতে বিএনপির বিক্ষোভ মিছিল কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা চট্টগ্রামে এমইবি গ্রুপের কার্যালয়ে হামলা-ভাঙচুর এমপি পদ ছাড়ছেন বিএনপির ওসমান ফারুক, পদত্যাগপত্র জমা কমিটি গঠন নিয়ে বিরোধ, অন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে লাথির অভিযোগ দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ ভয়ংকর রূপ ধারণ করছে ঘূর্ণিঝড় ‘আকভান’, আঘাত হানবে যেসব এলাকায় বিয়ে করছেন মিমি চক্রবর্তী, পাত্র কে? অবরুদ্ধ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি, বের হতে পারছেন না কর্মকর্তারাও পরীমণি–অপু বিশ্বাসের বিরোধের নেপথ্যে যে কারণ

অনলাইন জুয়ার টাকা লেনদেনে এজেন্ট সিম ভাড়া, তিন দিনে ২ কোটি টাকা, গ্রেপ্তার ১

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা অবৈধ লেনদেন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে দায়ের করা মামলায় মো. লিটন হাওলাদার (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। নিজের নামে নিবন্ধিত বিকাশ-নগদের এজেন্ট সিম অনলাইন জুয়ার কাজে ভাড়া দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সিআইডি জানায়, খুলনার বয়রা এলাকার বাসিন্দা লিটন হাওলাদার তাঁর এজেন্ট সিমটি ১০ হাজার টাকার বিনিময়ে তিন দিনের জন্য এক অটোরিকশাচালকের কাছে ভাড়া দিয়েছিলেন। ওই সিমের বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে মাত্র তিন দিনে ২ কোটি ২৬ লাখ ৩৩ হাজার ৮০১ টাকা অনলাইন জুয়ার সাইটে লেনদেন হয়েছে।

পল্টন মডেল থানায় গত ৩১ আগস্ট জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর বিভিন্ন ধারায় দায়ের করা মামলার তদন্তে তাঁর সম্পৃক্ততার তথ্য পায় সিআইডি।

তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ মামলায় আগে গ্রেপ্তার হওয়া শেখ সাখির আহম্মেদ (৩৩) গত ৪ সেপ্টেম্বর আদালতে সোপর্দ হওয়ার পর অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ১৪ জন দোকানদারের নাম প্রকাশ করেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে খুলনার বৈকালী এলাকার ‘লিটন টি স্টল’-এর এজেন্ট লিটন হাওলাদারকে শনাক্ত করা হয়।

পরে গত ৪ নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সিআইডি প্রধান কার্যালয়ে তলব করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি নিজের নামে নিবন্ধিত বিকাশ-নগদের এজেন্ট সিমটি খুলনার বয়রা এলাকার হানিফ নামে এক অটোরিকশাচালকের কাছে ১০ হাজার টাকায় তিন দিনের জন্য ভাড়া দেওয়ার কথা জানান।

সিআইডির তথ্য অনুযায়ী, ওই সিমের বিকাশ অ্যাকাউন্টের লেনদেন পর্যালোচনায় দেখা যায়, গত ৭ থেকে ৯ আগস্ট পর্যন্ত তিন দিনে ২ কোটি ২৬ লাখ ৩৩ হাজার ৮০১ টাকা অনলাইন জুয়ার সাইটে লেনদেন হয়েছে।

সিআইডি জানায়, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের সত্যতা পাওয়ায় লিটন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন ও একটি বিকাশ-নগদ এজেন্ট সিম জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি টাকার বিনিময়ে নিজের নামে নিবন্ধিত এজেন্ট সিম অনলাইন জুয়ার কাজে ভাড়া দেওয়ার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102