শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী প্রেমিকের বিয়ের দিনই স্ত্রীর দাবিতে অন্তঃসত্ত্বা নারীর অনশন, অতঃপর… স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা ঘরে ঘরে বের হলো লেপ-কাঁথা; তবুও জীবিকার তাগিদে ছাতা মাথায় বাইরে ছুটছেন মানুষ আদমদীঘিতে আ.লীগ ও যুবলীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৩ বাগেরহাটে বেশরগাতি মডার্ন গার্লস হাই স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন বাগেরহাটে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক

‘ব্যাচেলর পয়েন্টের’ পাভেলের আপত্তিকর ভিডিও ভাইরাল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও। ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে পরিচিত এই অভিনেতার ৪৫ সেকেন্ডের ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

ভাইরাল ভিডিওতে অশ্লীল অঙ্গভঙ্গির পাশাপাশি এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখা যায় পাভেলকে। এ বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেতা বলেন, ভিডিওতে থাকা ওই নারী তার বান্ধবী। এর বাইরে তাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক নেই।

ভারতের জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে দুই বাংলায় পরিচিতি পান পাভেল। ওই প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় রানারআপ হন।

মীরাক্কেল থেকে দেশে ফিরে স্টেজ শো ও ছোট ছোট চরিত্রে অভিনয় শুরু করেন পাভেল। তবে শুরুতে কাঙ্ক্ষিত পরিচিতি পাননি। নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে তার অভিনয়যাত্রা শুরু হয়।

পাভেলের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’। এই ধারাবাহিকে ‘জাকির হোসেন নেইমার’ বা ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান।

এ ছাড়া কাজল আরেফিন অমির পরিচালনায় ‘ফিমেল’ (১ ও ২), ‘স্ট্যাটাস’, ‘হোটেল রিল্যাক্স’ ও ‘হাউ সুইট’-এর মতো নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করেছেন পাভেল। এসব কাজেও তিনি প্রশংসা পেয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102