মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে বৃষ্টিতে ৩৮৪৪ হেক্টর ফসলের ক্ষতি, প্রণোদনা পাবেন ৯ হাজার কৃষক পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাব অযৌক্তিক : বাবুল আক্তার বিএনপিতে ফিরতে পারেন যেসব বহিষ্কৃত এমপি ও নেতা ২ কোটি টাকার সড়কের কাজে অনিয়ম, ছয় মাসেই উঠে যাচ্ছে কার্পেটিং বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা ৩৩ শিক্ষাপ্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ,পরিচ্ছন্ন শ্রেণিকক্ষ গড়ার উদ্যোগ স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে : মাহদী আমিন আগুনে পদ্মা সেতুর পিলার ক্ষতিগ্রস্ত, রেলের গতি কমানোর নির্দেশ হাতিরঝিলে প্রবাসীকে গুলি, রিকশাচালককে ছুরিকাঘাত তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

ফুলবাড়ী-রংপুর সড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

দিনাজপুরের ফুলবাড়ীতে অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় মাইদুল ইসলাম (৩৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

রোববার (২২ নভেম্বর) সকাল আনুমানিক ৮টা ১০ মিনিটে ফুলবাড়ী-রংপুর মহাসড়কের তেঁতুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাইদুল ইসলাম লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার দক্ষিণ গোপাল রায় গ্রামের ইছাহাক আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে লালমনিরহাট থেকে মোটরসাইকেলযোগে আসছিলেন মাইদুল ইসলাম। পথে ফুলবাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তেঁতুলিয়া গ্রামে সুমনের করাতকলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ফুলবাড়ী থানার ওসি শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102