সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে বৃষ্টিতে ৩৮৪৪ হেক্টর ফসলের ক্ষতি, প্রণোদনা পাবেন ৯ হাজার কৃষক পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাব অযৌক্তিক : বাবুল আক্তার বিএনপিতে ফিরতে পারেন যেসব বহিষ্কৃত এমপি ও নেতা ২ কোটি টাকার সড়কের কাজে অনিয়ম, ছয় মাসেই উঠে যাচ্ছে কার্পেটিং বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা ৩৩ শিক্ষাপ্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ,পরিচ্ছন্ন শ্রেণিকক্ষ গড়ার উদ্যোগ স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে : মাহদী আমিন আগুনে পদ্মা সেতুর পিলার ক্ষতিগ্রস্ত, রেলের গতি কমানোর নির্দেশ হাতিরঝিলে প্রবাসীকে গুলি, রিকশাচালককে ছুরিকাঘাত তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে : মাহদী আমিন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ইতোমধ্যে যে ঐক্য রয়েছে, তা আরও সুদৃঢ় হবে। স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করা হবে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংলাপ শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, আলোচনায় জাতীয় স্বার্থে ঐক্যের বিষয়টি উঠে এসেছে। এই মতবিনিময়ের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে, ফ্যাসিবাদের বিরুদ্ধে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ রয়েছে।

এর আগে, দুপুর ১টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এরপর তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে মধ্যাহ্নভোজে অংশ নেন এনসিপির প্রতিনিধিদল।

বৈঠকে অংশগ্রহণ করেন— এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102