বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীতে বহুতল ভবনে আগুন বাংলাদেশ ফাইন্যান্সের চেয়ারম্যান জাকির, ভাইস চেয়ারম্যান আজিজ বন্দরে ইটভাটা ব্যবসায়ী হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড বাগেরহাটে অ্যাক্টিভিস্টাদের কার্যক্রম ও অর্জন উদযাপন খানপুরে আল মদিনা কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৩১ বছরেও পাকা হয়নি হেড়মা–দেবরাজ বাজার সড়ক, বৃষ্টিতে হাঁটুকাদা, দুর্ভোগে ৩০ হাজার মানুষ রামপালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন বাগেরহাটের সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা রূপালী বাংলাদেশের বর্ষপূর্তিতে আসিফ আকবরের শুভেচ্ছা প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করতে চায় সরকার : প্রধানমন্ত্রী

যেভাবে গ্রেপ্তার হলেন ভারতে খুন হওয়া এমপি আনারের মেয়ে ডরিন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

ভারতে হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগে ডিবির ওয়ারী বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ওয়ারী গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডরিনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

যেভাবে গ্রেপ্তার হন ডরিন

পুলিশ সূত্রে জানা যায়, ডরিন রাজধানীর লালমাটিয়ার সি ব্লকের একটি বাসায় থাকতেন। বুধবার রাতে ডিবির ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানায়নি পুলিশ।

ভারতে হত্যার শিকার হন বাবা এমপি আনার

গ্রেপ্তার মুমতারিন ফেরদৌস ডরিনের বাবা প্রয়াত আনোয়ারুল আজীম আনার ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি।

২০২৪ সালের ১১ মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন তিনি। পরে তার বন্ধু স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাস কলকাতায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ ঘটনায় বাংলাদেশ ও ভারতে তদন্ত শুরু হয়। তদন্তের একপর্যায়ে পুলিশ জানায়, কলকাতার একটি বাড়িতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে।

বাবার হত্যার বিচার চেয়ে সরব ছিলেন ডরিন

বাবার হত্যাকাণ্ডের ঘটনায় কলকাতায় একটি মামলা হয়। পাশাপাশি ঢাকার শেরেবাংলা নগর থানায়ও মামলা করেন ডরিন। বাবার মৃত্যুর সঠিক তদন্ত ও হত্যার বিচার চেয়ে সে সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দপ্তরে যোগাযোগ ও দৌড়ঝাঁপ করতে দেখা যায় তাকে।

সেই ডরিনকেই এবার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করেছে ডিবি। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102