সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে বৃষ্টিতে ৩৮৪৪ হেক্টর ফসলের ক্ষতি, প্রণোদনা পাবেন ৯ হাজার কৃষক পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাব অযৌক্তিক : বাবুল আক্তার বিএনপিতে ফিরতে পারেন যেসব বহিষ্কৃত এমপি ও নেতা ২ কোটি টাকার সড়কের কাজে অনিয়ম, ছয় মাসেই উঠে যাচ্ছে কার্পেটিং বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা ৩৩ শিক্ষাপ্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ,পরিচ্ছন্ন শ্রেণিকক্ষ গড়ার উদ্যোগ স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে : মাহদী আমিন আগুনে পদ্মা সেতুর পিলার ক্ষতিগ্রস্ত, রেলের গতি কমানোর নির্দেশ হাতিরঝিলে প্রবাসীকে গুলি, রিকশাচালককে ছুরিকাঘাত তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

গাজীপুরে শ্রমিকদের মহাসড় অবরোধ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

মজুরি বোর্ডের বৈঠক চলার মধ্যেই বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় অবরোধ করেছেন বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকেরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১২টার কিছু পর শ্রীপুর উপজেলার বাঘের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

শ্রমিক, পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেতন বৃদ্ধির দাবিতে সোমবার দুপুরে বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকেরা বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন শ্রমিকেরা। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। পরে শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি ও বাঘের বাজার এলাকায় শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকেরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় আত্মরক্ষার জন্য সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

এর আগে সোমবার সকালে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় একই দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা। সেখানেও পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

মজুরি বোর্ডের বৈঠকের দিনেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একাধিক স্থানে শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভের ঘটনায় গাজীপুরের শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে কর্মব্যস্ত মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102