বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

ছাত্রদল নেতার হাতে আটক ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিল বাকৃবি প্রশাসন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ নেতা ফাহিম শাহরিয়ার রিফাতকে আটকের পর মারধর করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়। পরে ওই নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিয়েছে বাকৃবি প্রশাসন।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

মো. ফাহিম শাহরিয়ার রিফাত শাহজালাল হল শাখার সাবেক উপ-ক্রীড়া সম্পাদক ছিলেন। সে ভেটেরিনারি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী ছিলেন।

এ সময় বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্যসচিব মো. শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ দেশের বিভিন্ন স্থানে অরাজকতা ও নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। গতকাল বাকৃবির রেললাইনে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আজও ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর থাকার সময় ছাত্রলীগ নেতা ফাহিম শাহরিয়ার রিফাতকে আটক করে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও অধিকার আদায়ে ছাত্রদল সবসময় সোচ্চার থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য অনুযায়ী আমাদের অবস্থান স্পষ্ট, আমরা রাজপথে আছি এবং শিক্ষার্থীদের স্বার্থে রাজপথেই থাকব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আব্দুল হাদী বলেন, জব্বারের মোড় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় কয়েকজন শিক্ষার্থী তাকে আটক করে। পরে তাকে প্রক্টরিয়াল বডির কাছে সোপর্দ করা হয়।

তিনি আরও বলেন, আটকের পর ওই শিক্ষার্থী কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কি না, তা তদন্ত করা হয়। বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তার কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। তার বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধের রেকর্ডও পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে না মর্মে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102