শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

অস্ট্রেলিয়ায় গাছের সঙ্গে গাড়ির ধাক্কায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা নিতে আসার মাত্র দুই মাসের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী তাসনিম ঐশী (২২)। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থের উত্তরে ব্রেটন বে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একই গাড়িতে থাকা আরও তিন বাংলাদেশি শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পার্থের বাংলাদেশি কমিউনিটি সূত্রে জানা গেছে, নিহত তাসনিম স্থানীয় এডিথ কোওয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিলেন। সম্প্রতি তিনি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় যান। দুর্ঘটনায় আহত অন্য তিন শিক্ষার্থীর নাম লাবিব, বিপুল ও ঈশিতা বলে জানা গেছে।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সেভেন নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে পার্থ থেকে প্রায় এক ঘণ্টার দূরত্বের ব্রেটন বে এলাকার ইন্ডিয়ান ওশান ড্রাইভে দুর্ঘটনাটি ঘটে। একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনার সময় তাসনিম গাড়িটির সামনের যাত্রী আসনে ছিলেন।

সংঘর্ষে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তাসনিম গাড়ির ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে পুলিশ ও জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধারকারীদের গাড়িটির কাছে পৌঁছাতে সড়কের পাশের ভাঙা ডালপালা ও ঝোপঝাড় অতিক্রম করতে হয়। গুরুতর আহত তাসনিমকে উদ্ধারের চেষ্টা করা হলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

গাড়ির চালকসহ অপর তিন আরোহী দুর্ঘটনায় প্রাণে বেঁচে যান। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, তাঁদের আঘাত গুরুতর হলেও প্রাথমিকভাবে তা প্রাণঘাতী নয়। পরে আহতদের হাসপাতালে নেওয়া হয়।

দুর্ঘটনার পর ইন্ডিয়ান ওশান ড্রাইভের কে ডব্লিউ রোড থেকে জিনজিন ব্রুক রোড পর্যন্ত অংশে উভয় দিকের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে ওই এলাকায় সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। উদ্ধারকাজ শেষে সড়কটি আবার খুলে দেওয়া হয়েছে।

দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। গাড়িটি কীভাবে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে গাছের সঙ্গে ধাক্কা খেয়েছে, তা তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে তাসনিমের মৃত্যুর খবরে পার্থের বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সহপাঠী ও পরিচিতজনেরা আকস্মিক এ মৃত্যুতে গভীরভাবে মর্মাহত হয়েছেন।

কমিউনিটি সূত্রে জানা গেছে, বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন পার্থ তাসনিমের মৃত্যুতে শোক জানিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে তাঁর পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

মাত্র কয়েক সপ্তাহ আগে অস্ট্রেলিয়ায় বিশ্ববিদ্যালয়জীবন শুরু করেছিলেন তাসনিম। নতুন দেশে পড়াশোনা শেষ করে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন ছিল তাঁর। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় থেমে গেল তাঁর জীবন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102