শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

সাভারে ইয়াবাসহ যুবক আটক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ঢাকার সাভারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল-আমিন (২৪) নামে এক যুবককে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম। এরআগে বুধবার  রাত ৯টার দিকে সাভারের বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুর এলাকায় সানকিন ইনস্টিটিউট ফর অটিস্টিক চিলড্রেন অ্যান্ড ট্রাস্ট হোমের সামনে থেকে তাঁকে আটক করা হয়।

আটক আল-আমিন বলিয়ারপুর এলাকার বাসিন্দা। তিনি অটোরিকশাচালক সাত্তার পাগলার ছেলে।

ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার রাতে এসআই মতিউর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় আল-আমিনকে আটক করে তাঁর দেহ তল্লাশি করা হলে পলিথিনে মোড়ানো ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা ইয়াবা জব্দ তালিকাভুক্ত করা হয়।

ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের এসআই মো. মতিউর রহমান বলেন, বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুর এলাকায় দীর্ঘদিন ধরে মাদকব্যবসা চলার তথ্য পাওয়া যাচ্ছিল। এর ভিত্তিতে অভিযান চালিয়ে আল-আমিনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছেন বলে জানান তিনি।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102