শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

তুরাগে রেস্টুরেন্টে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোটেল কর্মচারীর মৃত্যু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

রাজধানীর তুরাগে একটি রেস্টুরেন্টে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর তুরাগ থানাধীন দিয়াবাড়ির ২ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডের আই ব্লকে অবস্থিত বালির রেস্টুরেন্টের বাইরে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মুজাহিদ বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার রাজাপুর থানার নিজ গালুয়া গ্রামের ইলিয়াস হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন হোটেল কর্মচারী ছিলেন।

হাসপাতালে আসা মুজাহিদের এক সহকর্মী বিশ্বজিৎ বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ১২টার দিকে মুজাহিদ অন্য সহকর্মীদের সঙ্গে রেস্টুরেন্টের বাইরের অংশ পানি দিয়ে পরিষ্কার করার কাজ করছিলেন। অসাবধানতাবশত পানি তোলার মোটর থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে আমরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ২টার দিকে জানান, মুজাহিদ আর বেঁচে নেই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102