শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

বিক্ষোভের আড়ালে লুটপাট: প্যারিসে নিঃস্ব আট বাংলাদেশি উদ্যোক্তা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

তিন মাস আগে নতুন দোকান খুলেছিলেন আজিম উদ্দিন। এক বিক্ষোভের দিনেই সেই স্বপ্ন লুট হয়ে গেছে। ফ্রান্সের রাজধানীতে সম্প্রতি বিক্ষোভের সুযোগে সংঘবদ্ধ লুটপাটে অন্তত আটটি বাংলাদেশি মালিকানাধীন মোবাইল ফোন ও মানি ট্রান্সফারের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্যবসায়ীদের প্রাথমিক হিসাবে সম্মিলিত ক্ষতি মিলিয়ন ইউরো ছাড়িয়ে যেতে পারে। তবে পূর্ণাঙ্গ হিসাব এখনো মেলেনি।

শূন্য হাতে ব্যবসায়ীরা

ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো হলো জিএসআর ইনফোরমেটিক, থ্রি-জি ইনফরমেটিক, থ্রি-ডি ইনফোরমেটিক, প্যারিস টেলিকম, আয়মান সার্ভিস, ফোন স্টোর, বদি টেলিকম ও রাফিদ ইলেকট্রনিকস।

রাফিদ ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী রবিউল হাসানের দোকানে ছিল প্রায় ১ লাখ ২০ হাজার ইউরোর পণ্য। তাঁর ভাষ্য, দোকান তালাবদ্ধ থাকা অবস্থায় একটি সংঘবদ্ধ চক্র সেখানে লুটপাট চালায় এবং প্রায় পুরো পুঁজি হারিয়ে যায়। তিনি বলেন, ‘এখন আমার উঠে দাঁড়ানোর মতো আর কোনো সম্বল নেই।’

আজিম উদ্দিনের ফোন স্টোর ও বদি টেলিকম দুটিই পুরোপুরি লুট হয়েছে। একটি দোকানে রিয়া মানি ট্রান্সফারের কাউন্টারেই ছিল প্রায় ৩০ হাজার ইউরো নগদ। দুই দোকানে তাঁর মোট ক্ষতি প্রায় ১ লাখ ৮০ হাজার ইউরো বলে দাবি করেছেন তিনি।

‘পুলিশকে ফোন দিয়েও সাড়া মেলেনি’

আজিম উদ্দিনের অভিযোগ, ‘পুলিশকে বারবার ফোন দিয়ে উদ্ধারের অনুরোধ করেছি। কিন্তু কোনো সাড়া পাইনি।’ আরও কয়েকজন ব্যবসায়ীও জরুরি মুহূর্তে পুলিশের তাৎক্ষণিক সহায়তা না পাওয়ার কথা জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

পরিস্থিতি খারাপ হতে পারে আঁচ করে অনেকে নিজ উদ্যোগে দোকান পাহারার ব্যবস্থা করেছিলেন। মোবাইল ব্যবসায়ী মুহিবুর রহমান জানান, তাতেও সব জায়গায় লুট ঠেকানো যায়নি। দামি ফোন ও মানি ট্রান্সফারের নগদ টাকা থাকায় এসব দোকান লুটেরাদের কাছে বাড়তি আকর্ষণীয় ছিল বলে ব্যবসায়ীদের ধারণা।

লক্ষ্যবস্তু কি বাংলাদেশিরাই?

প্যারিসের গার্মেন্টস ব্যবসায়ী এনামুল হক চৌধুরীর মতে, ‘প্রতিবাদ বা ক্ষোভ প্রকাশের স্বাধীনতা সবারই আছে, কিন্তু তার সুযোগ নিয়ে একদল দুর্বৃত্ত যেভাবে প্রকাশ্য দিবালোকে প্রবাসী ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে লুটপাট চালাল, তা অত্যন্ত উদ্বেগের। তিনি বলেন- ‘রাজধানীর প্রাণকেন্দ্রে এমন নিরাপত্তাহীনতা ও নৈরাজ্য আগে কখনো দেখা যায়নি।’

তবে পরিকল্পিতভাবে বাংলাদেশি প্রতিষ্ঠানকেই লক্ষ্যবস্তু করা হয়েছিল কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বিক্ষোভ যেভাবে সহিংস হলো

১৭ শনিবার অক্টোবর জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি, জ্বালানির উচ্চমূল্য, ক্রয়ক্ষমতা হ্রাস ও সরকারি সেবার মান নিয়ে ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়। শ্রমিক ও শিক্ষার্থী সংগঠনগুলো মজুরি, পেনশন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিস্থিতি নিয়েও দাবি তোলে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাবে ১১০টি কর্মসূচিতে অংশ নেন প্রায় ৫ লাখ ৫০ হাজার মানুষ। আয়োজকদের দাবি, সংখ্যাটি প্রায় ৮ লাখ।

বেশির ভাগ কর্মসূচি শান্তিপূর্ণ থাকলেও প্যারিসসহ কয়েকটি শহরে সংঘর্ষ, অগ্নিসংযোগ, সরকারি ভবনে হামলা ও দোকানে লুটপাট হয়। প্রায় ৬শ’ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

এখন ক্ষতি কাটিয়ে ওঠার পাশাপাশি ভবিষ্যতে দোকান কীভাবে নিরাপদ রাখা যাবে, সেই দুশ্চিন্তায় প্যারিসের প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তারা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102