শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

রাজশাহী মেডিকেলে ভর্তি ভূমিমন্ত্রী মিনু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু রক্তশূন্যতা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের একটি কেবিনে তার চিকিৎসা চলছে। চিকিৎসার অংশ হিসেবে তাকে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।

ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নাজমুল হক ডিকেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গত কয়েক দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন মন্ত্রী। এদিন সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসার অংশ হিসেবে তাকে কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।

এর আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন মিজানুর রহমান মিনু। চিকিৎসা শেষে তিনি দেশে ফেরেন। অসুস্থতার মধ্যেও মঙ্গলবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে একটি জনসভায় যোগ দেন তিনি। পরদিন সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়।

ভূমিমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে বুধবার (২১ অক্টোবর) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে তাকে দেখতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।

এ সময় ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন রাসিক প্রশাসক। একই সঙ্গে তিনি ভূমিমন্ত্রীর সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102