শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

আদমদীঘিতে মাদক কারবারির অভিযোগে হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

বগুড়া-নওগাঁ মহাসড়কের পাশে অদমদীঘি উপজেলার সদরে মাদক বেচা-কেনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে ক্ষুব্ধ এলাকাবাসী। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার পশ্চিম ব্রিজের সামনে ডহরপুর হিজরাপট্টিতে বসবাস করা শান্ত, রেহেনা বেগম, নরেশ, শিহাব হোসেনসহ কয়েকজনের বাড়ি ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনার পর থেকে তারা আত্মগোপনে রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, অদমদীঘি উপজেলার সদরে বগুড়া-নওগাঁ মহাসড়কের পাশে ডহরপুর হিজরাপট্টিতে বসবাস করা কয়েকজন ইয়াবা, হেরোইন, গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ বিভিন্ন মাদকদ্রব্য দীর্ঘদিন যাবৎ বিক্রি করে আসছিলেন। দিনের পর দিন প্রকাশ্যে মাদক বিক্রি করায় অতিষ্ঠ হয়ে পরে স্থানীয়রা। এই মাদকের ভয়াবহ ছোবলে ধ্বংসের মুখে পড়ছিলেন যুবসমাজ।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কোন পদক্ষেপ না নেওয়ায় কোনোভাবেই থামানো যাচ্ছিল না এ মাদক বিক্রির কারবার। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার বেলা ১১টায় আদমদীঘির ডহরপুর হিজরাপট্টি এলাকায় কয়েক-শ মানুষ জড়ো হয়। এরপর মাদক কারবারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে শান্ত, রেহেনা বেগম, নরেশ, শিহাব হোসেনসহ কয়েকজনের বাড়িঘর ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়।

আদমদীঘি থানার ওসি জামিরুল ইসলাম জানায়, বিষয়টি আমি শুনেছি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102