শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

সৌদির বিভিন্ন কারাগারে এখনো সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

বর্তমানে সৌদি আরবের বিভিন্ন কারাগারে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দী রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবে হুতি হামলায় নিহত বাংলাদেশি শাহেদ আহম্মদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

শামা ওবায়েদ বলেন, সৌদি আরব বিভিন্ন সময় দেশটিতে কারাগারে থাকা বাংলাদেশি বন্দীদের তালিকা পাঠায়। বিভিন্ন অপরাধে দণ্ডিত হয়ে তারা সেখানে কারাভোগ করছেন। সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি ওই তালিকায় ছিলেন কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত জানতে সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। এ ঘটনায় আদালতের রায়ের অনুলিপি চাওয়া হয়েছে। রায়ের কপি হাতে পেলে কী অভিযোগে এবং কী প্রক্রিয়ায় তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।

 

এর আগে, গত ১৫ অক্টোবর জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে অভিযুক্ত দুই বাংলাদেশির বিরুদ্ধে আনা অভিযোগ, মামলা ও আদালতের রায়ের বিস্তারিত তথ্য চেয়েছে। পরে ১৮ অক্টোবর ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বিষয়টি নিয়ে ব্যাখ্যাও চাওয়া হয়েছে।

এদিকে, শাহেদ আহম্মদের মরদেহ হস্তান্তরের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, নিহতের পরিবারকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুদান দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি জানান, শাহেদের মরদেহসহ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ঘটনায় এখন পর্যন্ত নিহত ১১ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক বাংলাদেশি বিভিন্ন দেশে আটকা পড়েছেন উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, তাদের অনেকের ভিসার মেয়াদও শেষ হওয়ার পথে। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে সরকার কাজ করছে।এ ছাড়া, যারা যুদ্ধ পরিস্থিতির কারণে আপাতত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ফিরতে পারছেন না, তাদের দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও পুনর্বাসনের বিষয়েও সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে বলে জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102