শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

নলডাঙ্গায় ট্রাকচাপায় একজন নিহত, আটক ১

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

নাটোরের নলডাঙ্গায় ট্রাকচাপায় গেদি বেগম (৫৬) নামের এক নারী নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর ২০২৬) দুপুর পৌনে ১২টার দিকে নলডাঙ্গা পৌরসভার পূর্ব সোনাপাতিল রেলব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​নিহত গেদি বেগম রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের নারায়নপুর গ্রামের মো. বনি ইসরাইলের স্ত্রী। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে নলডাঙ্গা থানা পুলিশ।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর আনুমানিক ১২টার দিকে ভিকটিম গেদি বেগম অটোভ্যানে করে পাটুল থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন।

পথিমধ্যে নলডাঙ্গা থানাধীন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব সোনাপাতিল রেলব্রিজ সংলগ্ন মো.ওমিদুল শেখের স’মিলের উত্তর পাশে নলডাঙ্গা-পাটুল পাকা রাস্তার ওপর পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত চার চাকার পাটবোঝাই ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে রাস্তার ওপর পড়ে গিয়ে ওই নারী ঘটনাস্থলেই নিহত হন।

​খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিস ও নলডাঙ্গা থানার জরুরি ডিউটি অফিসার এসআই হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তারা নিহতের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত পাটবোঝাই ট্রাকটি চালকসহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

​আটক চালক মো. কাইসার (৩৭) নাটোর সদর উপজেলার পণ্ডিতগ্রাম শিবপুর এলাকার মো. নুরুর ছেলে। তিনি পাট নিয়ে পণ্ডিতগ্রাম এলাকার সিদ্দিকের গোডাউনে যাচ্ছিলেন বলে জানা গেছে।

​এ বিষয়ে নলডাঙ্গা থানার ওসি মনোয়ার জাহান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102