শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

ধর্মপাশায় রাতের আঁধারে ডোবায় বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের থানুরা গ্রামের পেছনে থাকা ২০শতক পরিমান একটি ব্যক্তিমালাকানাধীন রেকর্ডীয় ডোবায় রাতের আঁধারে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে।

শনিবার দিবাগত রাত আনুমানিক ১ঘটিকায় দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন থানুরা গ্রামের বাসিন্দা তাজ আলীর ছেলে ডোবাটির মালিক আনোয়ার মিয়া।

রোববার সকালে ডোবা এলাকায় গিয়ে কৈ, শৈল, শিং, গজার, পুটিসহ দেশিয় প্রজাতির বিভিন্ন মাছ মরে ভেসে উঠছে দেখতে পেয়ে পুলিশকে জানান আনোয়ার মিয়া। এরপর পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ঘটনায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন আনোয়ার মিয়া। ধর্মপাশা থানার এসআই মো. শরীফুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102