শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

হাম-হামের উপসর্গে তিন দিনে ৩ শিশুর মৃত্যু, চিকিৎসা নিয়েছে সাড়ে ৫ হাজার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে গত তিন দিনে তিন শিশুর মৃত্যু হয়েছে। হাম ও উপসর্গে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন সাড়ে পাঁচ হাজার শিশু।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছে: ৩৯ শিশু, ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৫৮ শিশু। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ১১৭ শিশু।

মৃত তিন শিশুই ছেলে। তারা হলো, ময়মনসিংহ সদর উপজেলার ৯ মাস বয়সি শিশু। সে গত ২০ অক্টোবর হাসপাতালে ভর্তি হলে ২৫ অক্টোবর সকাল ১০টার দিকে মারা যায়।

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পাঁচ বছর বয়সি শিশু শিশু। সে গত ১৪ অক্টোবর ভর্তি হলে ২৪ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ভালুকা উপজেলার ১৫ মাস বছসি শিশু গত ১৫ অক্টোবর হাসপাতালে ভর্তি হলে ২৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারা যায়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মাইন উদ্দিন বলেন, গত মার্চ মাসের মাঝামাঝি সময় সময় থেকে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশুরা হাসপাতালে ভর্তি হতে শুরু করে। এই সময়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে সাড়ে পাঁচ হাজার শিশু, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে পাঁচ হাজার ৩০০ শিশু, একই সময়ে মোট মৃত্যু হয়েছে ৮৪ শিশুর।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102