শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

মাটি খুঁড়তেই বেরিয়ে এলো অবিশ্বাস্য এক বস্তু!

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

মাটির নিচে উঁকি দিচ্ছিলো ছোট্ট একটি হলুদ বিন্দু। কৌতূহল নিয়ে সেখানে খোঁড়াখুঁড়ি শুরু করতেই বেরিয়ে এলো ১ দশমিক ২ কেজির বেশি ওজনের স্বর্ণের খণ্ড।

অস্ট্রেলিয়ার এক শৌখিন অনুসন্ধানকারীর এই আবিষ্কারের বাজারমূল্য প্রায় দেড় লাখ থেকে ১ লাখ ৬০ হাজার অস্ট্রেলীয় ডলার। ব্যক্তিগত সংগ্রাহকের কাছে বিক্রি করতে পারলে দাম উঠতে পারে ২ লাখ ডলার পর্যন্ত। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলে টিবুবুরা শহরের কাছে মাউন্ট স্টুয়ার্ট স্টেশনে এ ঘটনা ঘটে। ওই ব্যক্তি কয়েক দিন ধরে ধাতু শনাক্তকারী যন্ত্র দিয়ে স্বর্ণ খুঁজছিলেন। তবে বারবার মিলছিল পুরোনো পেরেক, ঘোড়ার খুর ও ব্যবহৃত গুলির মতো পরিত্যক্ত ধাতব বস্তু।

অক্টোবরের মাঝামাঝি একদিন যন্ত্রে সংকেত পেয়ে মাটি খুঁড়তে শুরু করেন তিনি। প্রায় ১০ সেন্টিমিটার গভীরে যাওয়ার পর সংকেত জোরালো হয়। মাটির প্রথম বা দ্বিতীয় স্তর সরাতেই চোখে পড়ে উজ্জ্বল হলুদ বিন্দুটি। পরে কোয়ার্টজ পাথরের সঙ্গে মিশে থাকা স্বর্ণের খণ্ডটি বের করেন তিনি।

খণ্ডটির মোট ওজন ১ হাজার ২১৮ গ্রাম। পরীক্ষা করে এতে প্রায় ৯৪০ গ্রাম বিশুদ্ধ স্বর্ণ পাওয়া গেছে। অনুসন্ধানকারী এর নাম দিয়েছেন ‘টিবুবুরা স্পাড’। নিজের পরিচয় প্রকাশ করতে চাননি তিনি।

স্বর্ণের বাজারদরের ভিত্তিতে এর মূল্য নির্ধারণ করা হয়েছে। তবে বিরল এই খণ্ডটি সংগ্রাহকের কাছে বিক্রি হলে চূড়ান্ত দাম আরও বাড়তে পারে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102