শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

বাড়ার পর কমল জ্বালানি তেলের দাম

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। এর মাধ্যমে আগের দিনের তেলের চড়া দামে কিছুটা লাগাম পড়ল। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রয়টার্সের প্রতিবেদনে আন্তর্জাতিক তেলের বাজারের এই তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সময় দুপুর ১টা ২০ মিনিটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের ফিউচার প্রতি ব্যারেলে ৮৫ সেন্ট বা ০.৭ শতাংশ কমে ১১৪.৪৭ ডলারে নেমে আসে। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দর প্রতি ব্যারেলে ১.১৩ ডলার বা ১.১ শতাংশ কমে দাঁড়ায় ১০১.৬৫ ডলারে। এর আগের দিন বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ১.৩ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান মহসেন রেজায়ির কাছে একটি চিঠি পাঠিয়ে শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছেন। ওয়াশিংটনের এই কূটনৈতিক বার্তার খবরের পরই তেলের বাজারে বিক্রির চাপ বাড়ে এবং দাম কমতে শুরু করে।

তবে নোমুরা সিকিউরিটিজের অর্থনীতিবিদ ইউকি তাকাসিমা জানিয়েছেন, আলোচনার সম্ভাবনা তেলের দাম কমালেও তা খুব বেশি নিচে নামতে পারছে না। কারণ ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লাগাতার হামলা এবং আগামী ৩ নভেম্বর মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বড় ধরনের সামরিক অভিযানের শঙ্কা বাজারে এখনও তীব্রভাবে বিরাজমান।

ইয়েমেনের সরকার সমর্থিত বাহিনী জানিয়েছে, বুধবার হুথিরা এডেন বিমানবন্দরে হামলা চালিয়েছে। এর একদিন আগেই বিশ্বসেরা জ্বালানি তেল উৎপাদক সৌদি আরবের দৈনিক সাড়ে ৫ লাখ ব্যারেল ধারণক্ষমতাসম্পন্ন সর্ববৃহৎ রাস তানুরা তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে বিদ্রোহী গ্রুপটি। আজ সকালে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, তারা সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া হুথিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

অন্যদিকে, কাতার নতুন খসড়া চুক্তি প্রস্তাব করলেও ইরানের এক শীর্ষ কর্মকর্তা তা নামঞ্জুর করে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে আখ্যা দিয়েছেন। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তেহরান এখনও কূটনীতিকে সুযোগ দিচ্ছে।

এ ছাড়া রাশিয়ার তেল শোধনাগারগুলোর উৎপাদন পুনরুদ্ধার এবং অপরিশোধিত তেল উৎপাদন বাড়ার ইঙ্গিতও তেলের বাজারে প্রভাব ফেলেছে।

জেপিমরগ্যান ব্যাংকের বিশ্লেষকদের মতে, গত ১৫ অক্টোবরের রিয়াজান শোধনাগারে হামলার পর থেকে রুশ অবকাঠামোতে নতুন কোনো বড় হামলা না হওয়ায় দেশটির তেল শোধন গতি পেয়েছে। তবে একই সময়ে যুক্তরাষ্ট্রে তেলের স্টক কিছুটা কমলেও পেট্রোলের মজুত ৩.৯ মিলিয়ন ব্যারেল বেড়েছে, যা আন্তর্জাতিক বাজারে দরপতনের অন্যতম কারণ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102