শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

মনপুরার পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস ১৩৩, ফেল ২৫০

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে হতাশাজনক চিত্র দেখা গেছে। উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৩৮৩ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৩৩ জন। অকৃতকার্য হয়েছেন ২৫০ জন। সম্মিলিত পাসের হার ৩৪ দশমিক ৭৩ শতাংশ এবং অকৃতকার্য হওয়ার হার ৬৫ দশমিক ২৭ শতাংশ। এ বছর উপজেলার কোনো শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেননি।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে মনপুরার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল পাওয়া যায়।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মনপুরা সরকারি কলেজ থেকে ১৫৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৩০ জন। অকৃতকার্য হয়েছেন ১২৮ জন। কলেজটির পাসের হার ১৮ দশমিক ৯৭ শতাংশ এবং অকৃতকার্য হওয়ার হার ৮১ দশমিক ০৩ শতাংশ।

অন্যদিকে, মনোয়ারা বেগম মহিলা কলেজ থেকে ৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৭ জন। ফেল করেছেন ১৮ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৪৮ দশমিক ৫৭ শতাংশ এবং অকৃতকার্য হওয়ার হার ৫১ দশমিক ৪৩ শতাংশ।

সাকুচিয়া মহাবিদ্যালয় থেকে ১৪০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৯ জন। অকৃতকার্য হয়েছেন ১০১ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ২৭ দশমিক ৮৬ শতাংশ এবং অকৃতকার্য হওয়ার হার ৭২ দশমিক ১৪ শতাংশ।

মাদ্রাসা পর্যায়ে হাজিরহাট হোসাইনিয়া আলিম মাদ্রাসা থেকে ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৭ জন। অকৃতকার্য হয়েছেন সাতজন। প্রতিষ্ঠানটির পাসের হার ৭০ দশমিক ৮৩ শতাংশ এবং অকৃতকার্য হওয়ার হার ২৯ দশমিক ১৭ শতাংশ।

এ ছাড়া মনপুরা ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৩০ জন শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছেন। প্রতিষ্ঠানটির পাসের হার ১০০ শতাংশ এবং অকৃতকার্য হওয়ার হার শূন্য শতাংশ।

মনপুরা সরকারি কলেজের পরীক্ষার্থী তপু কাজী বলেন, এবারের ফলাফল আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। অনেক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার পাশাপাশি নিয়মিত পাঠদান ও পরীক্ষার প্রস্তুতির ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

সাকুচিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মনির হোসেন বলেন, এবারের ফলাফল আমাদের প্রত্যাশার চেয়ে খারাপ হয়েছে। শিক্ষার্থীদের ফলাফল পর্যালোচনা করে কোন কোন বিষয়ে দুর্বলতা রয়েছে, তা চিহ্নিত করা হবে। ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, পাঠদানে মনোযোগ এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।

অভিভাবক ও শিক্ষানুরাগী মো. আলমগীর হোসেন বলেন, মনপুরার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমন ফলাফল উদ্বেগজনক। বিশেষ করে অধিকাংশ শিক্ষার্থী অকৃতকার্য হওয়া এবং কেউ জিপিএ-৫ না পাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা দরকার। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষকদের পাঠদানের মানোন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিয়মিত তদারকি প্রয়োজন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102