শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

‘৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা ২০২৬’ সমাপ্ত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

‘ম্যাক্স গ্রুপ ৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা ২০২৬’ শেষ হয়েছে। চার দিনব্যাপী এ প্রতিযোগিতায় ৭৩টি পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী দল। ৬৪টি পদক নিয়ে দ্বিতীয় হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং আটটি পদক পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছে বিকেএসপি।

শনিবার (৩১ অক্টোবর) ঢাকার মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কমান্ডার ঢাকা নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ হুমায়ুন কবীর।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় গত ২৮ অক্টোবর শুরু হওয়া এ প্রতিযোগিতায় বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপি, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৮০০ খেলোয়াড় ও কর্মকর্তা অংশ নেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বাংলাদেশ পুলিশ।

প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী দল ৩৪টি স্বর্ণ, ২৪টি রৌপ্য ও ১৫টি ব্রোঞ্জসহ মোট ৭৩টি পদক অর্জন করে। বাংলাদেশ সেনাবাহিনী দল ১৬টি স্বর্ণ, ২২টি রৌপ্য ও ২৬টি ব্রোঞ্জসহ মোট ৬৪টি পদক নিয়ে দ্বিতীয় স্থান লাভ করে। অন্যদিকে, বিকেএসপি দুটি রৌপ্য ও ছয়টি ব্রোঞ্জসহ মোট আটটি পদক পেয়ে তৃতীয় হয়।

সমাপনী অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কর্মকর্তারা, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান, অংশগ্রহণকারী সাঁতারু এবং দর্শকেরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102