শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই: প্রতিমন্ত্রী আব্দুল বারী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চা বাড়াতে হবে। টেবিল টেনিসের মতো জনপ্রিয় খেলায় প্রশিক্ষণের সুযোগ তৈরি হলে নতুন খেলোয়াড় বেরিয়ে আসবে। তাঁরা জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনের পাশাপাশি দেশের সুনাম বয়ে আনবেন।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে জয়পুরহাটের আক্কেলপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের হলরুমে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ টেবিল টেনিস প্লেয়ার্স সোসাইটি যৌথভাবে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে সমান গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য। এটি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতার মনোভাব তৈরি করে। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ লক্ষ্যেই সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। বিদ্যালয়গুলোতে খেলার মাঠের ব্যবস্থা করতে হবে, যাতে শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলার সুযোগ পায়। প্রত্যন্ত অঞ্চলেও অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। যথাযথ প্রশিক্ষণ ও সুযোগের অভাবে তাদের প্রতিভা বিকশিত হচ্ছে না। তাই তৃণমূল পর্যায় থেকেই খেলোয়াড় তৈরির উদ্যোগ নিতে হবে। আজকের প্রশিক্ষণার্থীদের মধ্য থেকেই আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. আল মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক-উর-রহমান, সহকারী কমিশনার (ভূমি) আবিদা খানম বৈশাখী, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মো. গোলজার হোসেন, বাংলাদেশ টেবিল টেনিস প্লেয়ার্স সোসাইটির সহসভাপতি এ. এম. মাকসুদ আহমেদ সনেট, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত জাতীয় টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনু, সংগঠনটির সাধারণ সম্পাদক সৈয়দ বখতিয়ার মাহমুদ সোহেল এবং এনায়েত হোসেন মারুফ।

এ ছাড়া উপস্থিত ছিলেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী মাসুদ, উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহমেদ রানা, পৌর বিএনপির সভাপতি মো. আফাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম পল্টু। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

এ সময় তিনি বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতার বিকল্প নেই। শুধু সরকার বা পৌরসভার একার পক্ষে এ সমস্যা মোকাবিলা করা সম্ভব নয়। প্রত্যেককে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমতে দেওয়া যাবে না। পরিচ্ছন্নতা অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102