শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

নন্দীগ্রামে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

বগুড়ার নন্দীগ্রামে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। 

গতকাল শনিবার থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী মৎস্য চাষি ইউনুছ আলী। এরআগে, শুক্রবার রাতে ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই হিন্দুপাড়া এলাকার লিজ নেওয়া পুকুরে বিষ প্রয়োগের ঘটনা ঘটে। ঘটনার জন্য তিনজনকে দায়ী করেছেন মৎস্য চাষি।

​অভিযুক্তরা হলেন- উপজেলার হাটকড়ই গ্রামের মৃত মূলির ছেলে আনিছুর রহমান, মৃত বিনু নাথের ছেলে সঞ্জয় কুমার (৩৮), আনিছুর রহমানের ছেলে নাঈম হোসেন। তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ, ভয়ভীতি ও বড় ধরনের ক্ষতি করার হুমকি দেওয়ার বিষয়টি অভিযোগে উল্লেখ করা হয়। এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে অভিযুক্তরা। ভুক্তভোগী ইউনুছ আলী দীর্ঘদিন ধরে পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করছিলেন। বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনার পর থেকে এলাকার মৎস্য চাষিরা আতঙ্কিত।

অভিযোগ সূত্র জানায়, লিজ নেওয়া পুকুরে মাছের খাবার দিতে যান ভুক্তভোগীর কর্মচারী ইউসুফ আলী। তিনি পুকুরের দক্ষিণ পশ্চিম পাশে অভিযুক্তদের দেখতে পান। কর্মচারীর হাতে থাকা টর্চ লাইটের আলো ফেললে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। তিনি চিৎকার দিলে স্থানীয়রা এসে অভিযুক্তদের পুকুরে অবস্থানের বিষয়টি জানতে পারেন।

শনিবার পুকুরে খাবার দিতে গিয়ে দেখেন সব পোনা মাছ মরে ভেসে উঠেছে। ভুক্তভোগীর ধারণা, অভিযুক্তরা পূর্ব শত্রুতার জেরে লিজ নেওয়া পুকুরে কীটনাশক বা গ্যাস ট্যাবলেট জাতীয় বিষ প্রয়োগ করে মাছগুলো নিধন করেছে।​তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়েছে।

এ প্রসঙ্গে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102