শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটের কালাইয়ে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় কালাই-বগুড়া আঞ্চলিক মহাসড়কের পৌরসভার সড়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার আপলা পাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে নুরনবী (৫৭) এবং মৃত মফিজ উদ্দিনের ছেলে এনামুল হক (৫৫)। আহত ব্যক্তি হলেন একই গ্রামের ইউসুফ আলীর ছেলে সোহরাব হোসেন (৫২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার সময় জয়পুরহাট অভিমুখী দ্রুতগামী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় অটোরিকশা এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। গুরতর আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।পথিমধ্যে পা বিচ্ছিন্ন হওয়া গুরতর আহত এনামুল মারা যান।

কালাই থানার ওসি মো. ইমায়েদুল জাহেদী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় এলাকাবাসীর সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা শেষে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ট্রাক চালক ও হেলপার পলাতক আছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102