বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

নাটোরে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

নাটোরের নলডাঙ্গা থানা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ২০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১ নভেম্বর) এসআই (নি.) হাসান মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ জরুরি ডিউটি ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন।

পুলিশ আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে, রামশার কাজিপুর দক্ষিণ পূর্বপাড়া গ্রামের মো. রাকিবের দোকানের সামনে পাকা রাস্তার ওপর দুজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। ​এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করা হয়।

​গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মৃত আব্দুস সালাম সরকারের ছেলে মো. লালন সরকার (৩৯), মৃত আবুল হোসেনের ছেলে মো. শফিকুল ইসলাম (৩৯), উভয়ের রামশার কাজিপুর এলাকার বাসিন্দা।

​পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আসামিদের তল্লাশি করে সাদা কাগজে মোড়ানো মোট ২০ (বিশ) পুড়িয়া অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়, যার মোট ওজন সাদা কাগজসহ ১.৬ (এক দশমিক ছয়) গ্রাম।

নলডাঙ্গা থানার ওসি মনোয়ার জাহান বলেন​, আইনগত প্রক্রিয়া শেষে আসামিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণীর ৮(ক)/৪১ ধারা রুজু করা হয়েছে। ​মাদক নির্মূলে নলডাঙ্গা থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102