ময়মনসিংহের গৌরীপুরে আসাদুজ্জামান টিপু (২৫) নামে এক যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি) ১৪।
এ ঘটনায় রোববার (১ নভেম্বর) এসআরবি-১৪ এর নায়েব সুবেদার আব্দুল ওয়াজিদ বাদী হয়ে গৌরীপুর থানায় একটি অস্ত্র মামলা দায়ের করেছেন।
শনিবার রাতে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের গয়েশখিলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক উপজেলার রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও গ্রামের আশরাফুল হক বাবুলের ছেলে।
জানা যায়, শনিবার রাতে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের গয়েশখিলা গ্রামের মেসার্স প্রতিশ্রুতি এন্টারপ্রাইজের পিছনে আসাদুজ্জামান টিপু (২৫) সন্দেহজনকভাবে ঘুরাফেরা করছিল। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি) ১৪ টিম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় তার দেহ তল্লাশি প্যান্টের পর থেকে ১টি বিদেশী পিস্তল উদ্ধার করে। পরে তাকে গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়।
গৌরীপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, এই ঘটনায় গৌরীপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবককে রোববার বিকেলে আদালতে সোপর্দ করা হয়ছে।