শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

সরিষাবাড়ী পৌরসভার উন্নয়ন প্রকল্পে দুদকের অভিযান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তে আকস্মিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

রোববার (১ নভেম্বর) দুপুরে পৌরসভা কার্যালয় ও পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন দুদকের কর্মকর্তারা।

দুদক সমন্বিত জেলা কার্যালয়, জামালপুরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. কামরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরিষাবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মনির উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করে দুদকে লিখিত আবেদন করা হয়। অভিযোগের ভিত্তিতে দুদক প্রধান কার্যালয়ের নির্দেশনায় রোববার দুপুর ১২টার দিকে পৌরসভায় অভিযান পরিচালনা করে কমিশনের একটি দল।

অভিযান চলাকালে প্রথমে পৌরসভা কার্যালয়ের বিভিন্ন নথিপত্র ও দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। পরে পৌর এলাকার বাউশী বাজারের বিভিন্ন স্থানে চলমান ও পূর্বে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শন করেন কর্মকর্তারা। এ সময় তিনটি অভিযোগসংশ্লিষ্ট প্রকল্পের কাজের অগ্রগতি, বাস্তবায়নের অবস্থা ও গুণগত মান পর্যবেক্ষণ করা হয়।

পরিদর্শনকালে দুদক কর্মকর্তারা সংশ্লিষ্টদের সঙ্গে প্রকল্পগুলোর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। অভিযানে দুদকের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রকল্পসংশ্লিষ্ট লোকজন উপস্থিত ছিলেন।

অভিযান শেষে দুদক সমন্বিত জেলা কার্যালয়, জামালপুরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. কামরুজ্জামান বলেন, সাবেক মেয়র মনির উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয় থেকে আমাদের অভিযান পরিচালনার জন্য পাঠানো হয়েছে। তিনটি প্রকল্পের বিরুদ্ধে অভিযোগ ছিল। আমরা সরেজমিনে প্রকল্পগুলো পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে কাজের কিছুটা অগ্রগতি দৃশ্যমান মনে হয়েছে। তবে কাজ সম্পূর্ণ হয়েছে কি না, তা সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর নিশ্চিত হওয়া যাবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102