শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

সাতক্ষীরায় প্রবাসীর ইটভাটা জবরদখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

সাতক্ষীরার কলারোয়ায় এক প্রবাসীর অর্ধকোটি টাকা বিনিয়োগ করা একটি ইটভাটা জোরপূর্বক দখল, উৎপাদিত ইট বিক্রি করে অর্থ আত্মসাৎ এবং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার  অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী প্রবাসী রাজু আহমেদ খানের দাবি, আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গায়ের জোরে ভাটাটি পরিচালনা করছেন কলারোয়া পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা গাজী আক্তারুল ইসলাম।

জানা যায়, কলারোয়ার কাজীরহাট চিতলা এলাকায় অবস্থিত ‘পারুল ব্রিকস’ নামক ইটভাটি পূর্বে পরিচালনা করতেন পুটুনি গ্রামের আলমগীর হোসেন। ব্যবসায়িক ক্ষতির মুখে পড়ে আলমগীর তার ভাটার ৫০ শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেন। ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি প্রবাস ফেরত রাজু আহমেদ খান ১ কোটি ৬৫ লাখ টাকা মোট মূল্যের ভিত্তিতে ৮২ লাখ ৫০ হাজার টাকা নগদে পরিশোধ করে ওই ৫০ শতাংশ শেয়ার ক্রয় করেন। বিষয়টি সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এফিডেভিটের মাধ্যমে আইনগতভাবে সম্পন্ন করা হয়।

তবে পরবর্তীতে অপর অংশীদার আলমগীর ব্যক্তিগত ঋণের দায়ে এলাকা ছেড়ে পালিয়ে গেলে জটিলতার সৃষ্টি হয়। এই সুযোগে স্থানীয় জমির মালিকেরা আলমগীরের পূর্বের ঋণের টাকা রাজু আহমেদের কাছে দাবি করতে থাকেন। উদ্ভূত বিরোধের মুখে রাজু আহমেদ পুনরায় বিদেশে ফিরে যান।

অভিযোগ উঠেছে, প্রবাসীর অনুপস্থিতির এই সুযোগকে কাজে লাগিয়ে কলারোয়া পৌরসভার সাবেক মেয়র ও স্থানীয় বিএনপি নেতা গাজী আক্তারুল ইসলাম দলীয় প্রভাব খাঁটিয়ে জমির মালিকদের সাথে আতাত করেন এবং ৫ বছরের জন্য ইটভাটাটি লিজ নেন। আইন অনুযায়ী আলমগীর বা রাজু আহমেদের কোনো অনুমতি কিংবা বৈধ হস্তান্তর ব্যতিরেকেই তিনি ভাটাটির দখল নেন।

ভুক্তভোগী রাজু আহমেদ খান সাংবাদিক সম্মেলনে বলেন, আদালতের ১৪৫ ও ৮৮ ধারার নিষেধাজ্ঞা এবং পুলিশের নোটিশ থাকা সত্ত্বেও বিএনপি নেতা গাজী আক্তারুল তা অমান্য করে জবরদখল বজায় রেখেছেন। শুধু তাই নয়, জমির মালিক আব্দুল হামিদ, আতিয়ার রহমান ও জনাব আলীর সহযোগিতায় ভাটায় আমার রেখে যাওয়া প্রায় ৭ লাখ ইট বিক্রি করে সেই টাকা আত্মসাৎ করা হয়েছে।

তিনি আরও ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলেন, মূল মালিকদের কাছ থেকে কোনো অনুমতি বা লিজ না নিয়ে কীভাবে একজন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি ক্ষমতার বলে ইটভাটা দখল ও পরিচালনা করেন? নিজের কষ্টার্জিত অর্থে কেনা ভাটার ৫০ শতাংশ মালিকানা ও বিনিয়োগ ফেরত পেতে তিনি অবিলম্বে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা ও আইন প্রয়োগকারী সংস্থার জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

এদিকে জবরদখলের এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন জেলা বিএনপি নেতা ও সাবেক মেয়র গাজী আক্তারুল ইসলাম। তিনি জানান, আমি আইন মেনেই ভাটার মূল মালিক আলমগীরের স্ত্রী পারুল বেগম এবং জমির মালিকদের কাছ থেকে এটি লিজ ও ক্রয় করেছি। রাজু আহমেদের সাথে আলমগীরের কোনো লেনদেন ছিল কিনা তা আমার জানা নেই। রাজনৈতিক প্রতিপক্ষরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে এসব মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছে।

অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্য দিয়ে চিতলা এলাকার এই ইটভাটা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রবাসীর এই বিপুল পরিমাণ বিনিয়োগ উদ্ধারে আইনগত সুরাহার প্রতীক্ষায় রয়েছেন ভুক্তভোগী পরিবার।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102