শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

নান্দাইলে তিন প্রতিষ্ঠানের ১৯ শিক্ষার্থীর সবাই ফেল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহের নান্দাইলে এইচএসসি ও আলিম পরীক্ষায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১৯ শিক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো বরিল্যা কেএম উচ্চবিদ্যালয় ও কলেজ, জাহাঙ্গীরপুর আলিম মাদ্রাসা এবং আব্দুল জব্বার উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ।

এরমধ্যে বরিল্যা কেএম উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে একজন, জাহাঙ্গীরপুর আলিম মাদ্রাসা থেকে ১৫ জন এবং আব্দুল জব্বার উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে তিনজন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নেয়। প্রকাশিত ফলাফলে তিনটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

জাহাঙ্গীরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আশরাফ আলী বলেন, শিক্ষার্থীরা নিয়মিত মাদ্রাসায় না আসায় এমন ফলাফল বিপর্যয় হয়েছে।

বরিল্যা কেএম উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রৌশত আরা বেগম বলেন, একজন শিক্ষার্থী গত বছর পরীক্ষায় অংশ নিয়ে একটি বিষয়ে অকৃতকার্য হয়েছিল। এ বছর আবার পরীক্ষা দিয়েও সে পাস করতে পারেনি।

স্থানীয় অভিভাবক জসিম উদ্দিন বলেন, শিক্ষক সংকট, নিয়মিত ক্লাস না হওয়া এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি অনাগ্রহের কারণেই এমন ফলাফল হয়েছে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল আলম বলেন, ফলাফল বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102