শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

উচ্চশিক্ষার মানোন্নয়নে একসঙ্গে কাজ করতে চায় বাউবি ও বিএসি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, অ্যাক্রেডিটেশন কার্যক্রমের প্রসার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)।

রোববার (১ নভেম্বর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করে। এ সময় দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং যৌথভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য (প্রশাসন, অর্থ ও পরিকল্পনা) মো. এমদাদুল হক, পূর্ণকালীন সদস্য (বহিঃসম্পর্ক ও আইসিটি) অধ্যাপক ড. আহমেদ আব্দুল্লাহ জামাল, পূর্ণকালীন সদস্য (অ্যাক্রেডিটেশন ও কিউএ অ্যান্ড এনকিউএফ) অধ্যাপক ড. মো. শাহ এমরান এবং পূর্ণকালীন সদস্য (কাউন্সিল, গবেষণা ও প্রকাশনা) অধ্যাপক ড. মো. ওয়াকিলুর রহমান সভায় উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎকালে বাউবির উপাচার্য বিএসির চেয়ারম্যান ও পূর্ণকালীন সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান।

অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে অ্যাক্রেডিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার মানোন্নয়ন, আন্তর্জাতিক মান অনুসরণ এবং প্রাতিষ্ঠানিক উৎকর্ষ সাধনে নিরলসভাবে কাজ করছে।

তিনি বলেন, এ ক্ষেত্রে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের দিকনির্দেশনা ও সহযোগিতা বাউবির কার্যক্রমকে আরও গতিশীল করবে। পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও যৌথ উদ্যোগের মাধ্যমে দেশের উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়নে দুই প্রতিষ্ঠান কার্যকর ভূমিকা রাখতে চায়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং দুই প্রতিষ্ঠানের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার নতুন সম্ভাবনা উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102