শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের সভাপতি জুলফিকার, সম্পাদক ইলিয়াস

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে দৈনিক নববাণীর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি জুলফিকার আলী শাহকে সভাপতি, দৈনিক রূপালী বাংলাদেশের বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি ইলিয়াস আলীকে সাধারণ সম্পাদক এবং দৈনিক গণমানুষের আওয়াজের বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি হাসান আলীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এ ছাড়াও দৈনিক ইত্তেফাকের বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি এন এম নুরুল ইসলামকে প্রধান উপদেষ্টা, দৈনিক কালবেলার বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি মাজেদুল ইসলাম হৃদয়কে সহসভাপতি, দৈনিক অভয়নগরের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ সরকার রনিকে সহসাধারণ সম্পাদক এবং দৈনিক জনবাণীর বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি আব্দুর নুর আজাদকে সহসাংগঠনিক সম্পাদক,

দৈনিক জনকণ্ঠের বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি সামানুর ইসলামকে অর্থ সম্পাদক, দৈনিক আমাদের সকালের বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি রবিউল আওয়ালকে দপ্তর সম্পাদক এবং দৈনিক আমার বার্তার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি কামাল হোসেনকে প্রচার ও ক্রীড়া সম্পাদক, দৈনিক আজকের পত্রিকার বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি আল মামুন জীবন নির্বাহী সদস্য, দৈনিক মানবাধিকার প্রতিদিনের বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি জয়নাল আবেদিন নির্বাহী সদস্য, সাব্বির আহমেদ, নুর আলম সিদ্দিক, রেফাজ উদ্দীন ও রুবেল রানাকে সদস্য করা হয়েছে।

সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা এন এম নুরুল ইসলামের অনুমতিক্রমে সাধারণ সভার সভাপতি আল মামুন জীবন নতুন কমিটি ঘোষণা করেন।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যা ৬ ঘটিকায় বালিয়াডাঙ্গী থানা রোড সংলগ্ন সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং সভা শেষে রাত সাড়ে ৮টায় এ কমিটি ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সভাপতি জুলফিকার আলী শাহ বলেন, বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নকে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও পেশাদার সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করব। সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে সংগঠনের সদস্যরা সম্মিলিতভাবে ভূমিকা রাখবেন। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দায়িত্বশীল সাংবাদিকতা প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইলিয়াস আলী বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি পেশাগত দক্ষতা উন্নয়নে কাজ করবে বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়ন। এলাকার জনদুর্ভোগ, অনিয়ম ও দুর্নীতিসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিরপেক্ষভাবে তুলে ধরতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সংগঠনকে গতিশীল করতে সকল সদস্যের মতামত ও সহযোগিতাকে গুরুত্ব দেওয়া হবে।

সভায় সংগঠনকে আরও গতিশীল করা, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি এবং বালিয়াডাঙ্গীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102