শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

উল্লাপাড়ায় কোচের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২, আহত ২

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

রোববার সন্ধ্যায় ঢাকা-পাবনা মহাসড়কে উল্লাপাড়া উপজেলার পাইকপাড়া গ্রামের পাশে যাত্রীবাহী অজ্ঞাত একটি কোচের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে দুজন ভ্যানযাত্রী নিহত হয়েছেন।

আহত হয়েছেন আরও দুজন। নিহতরা হলেন, উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে অটোভ্যান চালক হুমায়ন (৬৫) এবং হেমন্তবাড়ী গ্রামের পিন্টু মিয়ার ছেলে সুজন (৩৫)। আহত দুই ভ্যানযাত্রীকে উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোচটি অটোভ্যানকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। কোচটি পাবনার দিকে যাচ্ছিল। অটোভ্যানটি উল্লাপাড়া থেকে বালসাবাড়ী যাবার পথে কোচটি পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। হাসপাতালে নেবার পথে উল্লিখিত দুজন মারা যান।

উল্লাপাড়া হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, নিহত দুই ব্যক্তির পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে। পুলিশ ঘাতক কোচটিকে খুঁজছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102