শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

‘সব সচিব সময়মতো এলে আমিও আসব’—সচিবের মন্তব্যে তোলপাড়

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

সরকারি অফিসের সময় সকাল ৯টা। অথচ কখনো সকাল ১০টা, কখনো ১১টা, আবার কোনো দিন দুপুর গড়িয়ে গেলেও কর্মস্থলে আসেন না বলে অভিযোগ উঠেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) লিপী ঘরামীর বিরুদ্ধে। তার এমন অনিয়মের কারণে প্রয়োজনীয় সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৯ জন ইউপি সদস্যের স্বাক্ষরিত লিখিত অভিযোগে বলা হয়েছে, সচিব নিয়মিত অফিসে আসেন না, দেরিতে আসেন এবং নির্ধারিত সময়ের আগেই কর্মস্থল ত্যাগ করেন। এ ছাড়া চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে সমন্বয়হীনতা, অফিসের গোপনীয় তথ্য প্রকাশ এবং ট্রেড লাইসেন্স ও ওয়ারিশ সনদের ফি বাবদ আদায় করা অর্থের সঠিক হিসাব না দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

সেবাপ্রত্যাশীরা জানান, সকাল থেকে পরিষদে অপেক্ষা করেও অনেক সময় সচিবের দেখা মেলে না। ফোন করে অফিসে আসার সময় জানতে চাইলে দুর্ব্যবহারের শিকার হতে হয় বলেও অভিযোগ তাদের।

দেরিতে অফিসে আসার কারণ জানতে চাইলে লিপী ঘরামী বলেন, দূর-দূরান্ত থেকে গোপালগঞ্জ হয়ে আসতে হয়, তাই দেরি হতে পারে। প্রতিদিন সকাল ৯টার পরিবর্তে সাড়ে ১০টা বা ১১টায় আসার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সব সচিব কি টাইম টু টাইম অফিসে যান? দেশের সব সচিব যদি টাইম টু টাইম যান, তবেই আমিও টাইম টু টাইম আসব।’

গোপালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমেন্দ্রনাথ ঢালী বলেন, ‘সচিব আমাদের কোনো কথাই শোনেন না। তিনি নিজের ইচ্ছেমতো অফিসে আসেন ও কাজ করেন। তার কারণে সরকারি সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।’

গোপালগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক রেজওয়ানা কবির বলেন, ‘একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়দের দাবি, অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক, যাতে একজন কর্মকর্তার অনিয়মের কারণে সাধারণ মানুষ সরকারি সেবা থেকে বঞ্চিত না হন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102