শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

বগুড়ার দুপচাঁচিয়ায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় জাহাঙ্গীর আলম বাবু (৫৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক জব্দ ও চালক আব্দুল করিমকে আটক করা হয়। 

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বগুড়া-নওগাঁ মহাসড়কে দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু উপজেলার পূর্ব আলোহালী গ্রামের মৃত এছাহাক আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বগুড়া-নওগাঁ মহাসড়ক রাস্তা পার হওয়ার সময় নওগাঁ দিক থেকে আসা একটি ট্রাক বাবুকে ধাক্কা দেয়।

এতে তিনি ছিটকে রাস্তার উপর পড়ে গুরুত আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে তার মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাক ও চালককে আটক করেন।

দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102