শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

সাতক্ষীরার পাটের গুদামে আগুন, পুড়ে ছাই ৬৫ লাখ টাকার পাট

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের খোরদো বাজারে পাটের একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে মজুত থাকা প্রায় ১ হাজার ৩০০ মণ পাট পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে তার প্রায় ৬৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (২ নভেম্বর) গভীর রাতে খোরদো বাজার এলাকার গ্রামীণ ব্যাংক কার্যালয়সংলগ্ন গুদামটিতে এই দুর্ঘটনা ঘটে। গুদামটির মালিক স্থানীয় বিএনপি নেতা গোলাম ফারুক মধু। তিনি ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য বলে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে গুদামের পাশের একটি বাড়ির ভাড়াটিয়ারা ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং গুদামে আগুন জ্বলতে দেখেন। এ সময় খবর পেয়ে গুদামমালিক গোলাম ফারুক মধুও ঘটনাস্থলে পৌঁছে গুদাম খুলে আগুন দেখতে পান।

খবর পেয়ে কলারোয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১১টা ৫৫ মিনিট থেকে শুরু করে দীর্ঘ প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ভোর ৩টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই গুদামে মজুত সমস্ত পাট পুড়ে ভস্মীভূত হয়।

এ বিষয়ে কলারোয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আল্লাহর রহমতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

এদিকে গুদামমালিক গোলাম ফারুক মধু দাবি করেছেন, গুদামটিতে কোনো ধরনের বিদ্যুৎ সংযোগ ছিল না। তাই এটি দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত নাশকতা বা অগ্নিসংযোগ হতে পারে বলে তাঁর সন্দেহ। তিনি অগ্নিকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করে এর পেছনে প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102