শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

গাজীপুরে শ্রমিক-পুলিশের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকদের লক্ষ্য করে পুলিশকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে দেখা যায়।

অন্যদিকে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে জেলায় বিজিবি, আনসার ও বিশেষ রিজার্ভ বাহিনীর (এসআরবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা-শিববাড়ী সড়কের বাসন থানা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চান্দনা চৌরাস্তা থেকে শিববাড়ীগামী সড়কে বাসন থানার সামনে শতাধিক পোশাকশ্রমিক জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অন্তত ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন বলেন, শ্রমিকেরা বাসন থানার দিকে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, বুধবার থেকে গাজীপুরের সব পোশাক কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে শ্রমিক বিক্ষোভ ও উদ্ভূত পরিস্থিতির কারণে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে শ্রমিকেরা জানিয়েছেন।

এদিকে শ্রমিক বিক্ষোভ ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে। জেলায় ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পাঁচ প্লাটুন আনসার এবং আট প্লাটুন বিশেষ রিজার্ভ বাহিনীর (এসআরবি) সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনের ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসাইন মোতায়েনের এ তথ্য নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102