শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

দেড় কোটি টাকার স্বর্ণ নিয়ে প্রতারক চক্র উধাও, মানববন্ধন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

নাটোরের নলডাঙ্গায় তন্নী জুয়েলার্সের স্বত্বাধিকারী ও তার পরিবারের বিরুদ্ধে গ্রাহকদের প্রায় দেড় কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করে উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এবং প্রতারক চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রাহকরা।

​বুধবার (০৪ নভেম্বর ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে নলডাঙ্গা পৌর শহরের তন্নী জুয়েলার্সের পাশের পাকা রাস্তার ওপর এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

​মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী গ্রাহকরা জানান, তন্নী জুয়েলার্সের স্বত্বাধিকারী প্রতারক নিমাই তামেলী ও তার স্ত্রী চন্দনা রানীসহ তাদের পুরো পরিবার দীর্ঘদিন ধরে জুয়েলার্স ব্যবসার আড়ালে গ্রাহকদের সাথে প্রতারণা করে আসছে।

সম্প্রতি তারা গ্রাহকদের জমানো প্রায় দেড় কোটি টাকার স্বর্ণালংকার নিয়ে এলাকা থেকে পালিয়ে যান। সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়া এসব গ্রাহক তাদের সম্বল উদ্ধারে ও অভিযুক্তদের বিচারের দাবিতে রাস্তায় নেমে আসেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102