শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

বদলগাছীতে কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

নওগাঁর বদলগাছী উপজেলায় পাথরবোঝাই ট্রাক ও অবৈধ যানের ধাক্কায় আব্দুল হান্নান (৪১) নামের এক ব্যাংকের কর্মচারী নিহত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের কেশাইল নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হান্নান উপজেলার রুকুনপুর গ্রামের রমজান আলীর ছেলে। তিনি রূপালী ব্যাংক পিএলসি-এর জয়পুরহাট জেলার আক্কেলপুর শাখা কার্যালয়ে অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে কর্মস্থল আক্কেলপুরের উদ্দেশে রওনা দেন আব্দুল হান্নান। পথিমধ্যে তিনি কোলা ইউনিয়নের কেশাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আক্কেলপুরগামী একটি পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি পড়েন। ঠিক সেই মুহূর্তে রাস্তার বাম পাশে দাঁড়িয়ে থাকা একটি ‘ট্রাক্টরে’ বালু লোড করা হচ্ছিল।

এই পরিস্থিতিতে হঠাৎ সামনে চলে আসা পাথরবাহী ট্রাকের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। এ সময় হান্নানের মোটরসাইকেলটি প্রথমে দাঁড়িয়ে থাকা ওই ‘ট্রাক্টরের’ পেছনের অংশে সজোরে ধাক্কা খায়। এতে তিনি ছিটকে সড়কের ওপর পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী পাথরবোঝাই ট্রাকটির পেছনের চাকার নিচে পিষ্ট হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বদলগাছী থানার ওসি হাবিবুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও অবৈধ যানের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102