শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

চট্টগ্রামে ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন, বাসি খাবার সংরক্ষণ, খাদ্যদ্রব্যে তেলাপোকার বিচরণ, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে চট্টগ্রাম নগরের ছয় প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নগরের ফলমন্ডি ও কর্ণফুলী এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।

অভিযানে কোতোয়ালী থানার ফলমন্ডি এলাকার নাসির উদ্দিন হোটেলকে ২৫ হাজার টাকা, আল বোরাক টি স্টল অ্যান্ড ঝাল বিতানকে ২০ হাজার টাকা এবং জিলানী ভাতঘরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তর সূত্র জানায়, এসব হোটেলে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করা হচ্ছিল। রান্না করা বাসি খাবার পুনরায় বিক্রির উদ্দেশ্যে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর ফ্রিজে সংরক্ষণ করা হচ্ছিল। এ ছাড়া খাদ্যদ্রব্যে তেলাপোকার বিচরণও পাওয়া যায়।

অন্যদিকে, কর্ণফুলী এলাকায় পৃথক অভিযানে মেয়াদোত্তীর্ণ ও বিক্রির অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে মুনিরিয়া ফার্মেসি ও চট্টগ্রাম কমিউনিটি ফার্মেসিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করায় নমেয়া স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, খাবারের হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও পরিবেশন, বাসি খাবার সংরক্ষণ এবং ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া গেছে। এসব অপরাধে প্রতিষ্ঠানগুলোর মালিককে জরিমানা করা হয়েছে। ভোক্তাদের নিরাপদ খাদ্য ও ওষুধপ্রাপ্তি নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকবে।

অভিযানে অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদা আক্তার, মোহাম্মদ আনিসুর রহমান ও রানা দেবনাথ এবং ক্যামেরাম্যান মো. আফতাবুজ্জামান উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102