শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

এসপিএম পরিচালনায় ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে বিপিসির চুক্তি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) স্থাপনার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (ওঅ্যান্ডএম) কার্যক্রমের দায়িত্ব দিতে ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পিটি পারটামিনা ট্রান্স কন্টিনেন্টালের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। চুক্তি অনুযায়ী, আগামী পাঁচ বছর প্রতিষ্ঠানটি এসপিএম স্থাপনার পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকায় বিপিসির লিয়াজোঁ অফিসে এ চুক্তি সই হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম। এতে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত এইচ ই মিস লিস্টিওয়াতিও উপস্থিত ছিলেন।

চুক্তিতে বিপিসির পক্ষে সই করেন প্রতিষ্ঠানটির পরিচালক (পরিকল্পনা) মুহাম্মদ আসাদুল হক। অন্যদিকে পিটি পারটামিনা ট্রান্স কন্টিনেন্টালের পক্ষে সই করেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ডাইরেক্টর হ্যারিস আবদি সেম্বিরিং মেলিয়ালা।

অনুষ্ঠানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রতিনিধি, বিপিসির পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102