শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

মির্জাগঞ্জে বাসচাপায় পথচারী নিহত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীর মির্জাগঞ্জে দ্রুতগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় গাছের সঙ্গে আঘাতপ্রাপ্ত হয়ে নয়া মিয়া (৭০) নামের এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. শওকত হাওলাদার (৫৫) নামের অপর এক পথচারী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার ১নং মাধবখালী ইউনিয়নের পূর্ব চৈতা এলাকার বড় আকন বাড়ির সংলগ্ন বরগুনা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নয়া মিয়া উপজেলার পূর্ব চৈতা গ্রামের মৃত মোহাম্মদ আলী চৌকিদারের ছেলে এবং আহত শওকত হাওলাদার একই এলাকার মৃত আনিচ হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী ‘শ্যামলী পরিবহন’-এর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের সজোরে ধাক্কা দেয়। এতে তারা সড়কের পাশে থাকা গাছের সঙ্গে সজোরে আঘাতপ্রাপ্ত হন। এতে ঘটনাস্থলেই পথচারী নয়া মিয়ার মৃত্যু হয়।

স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত মো. শওকত হাওলাদারকে উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাগঞ্জ থানার ওসি মো. তৌহিদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102