শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

সুন্দরবনে ট্রলার আটকে যাওয়ার পর পর্যটক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুবলার চরের কাছে এক দুর্ঘটনায় রিয়াজ আহমেদ নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শরণখোলা রেঞ্জের আওতাধীন দুবলার চরসংলগ্ন নতুন জেগে ওঠা একটি চরে ট্রলার আটকে গেলে এ ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটক ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঠালি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি।

বন বিভাগ ও ট্যুর অপারেটর সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশন থেকে ‘ইকো ট্যুরিজম-২’ (বিএলসি নম্বর-২৬২৭০৮০৬০০৪) নামের একটি কাঠের ট্রলারে করে ১৯ জনের একটি পর্যটক দল সুন্দরবন ভ্রমণে যান। ট্রলারটির পরিচালক ছিলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জের বাসিন্দা মো. মিজানুর রহমান। ওই দলে নরসিংদীর ৯ জন, ময়মনসিংহের ৯ জন এবং ঢাকা ও গাজীপুরের একজন পর্যটক ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে ট্রলারটি দুবলার চরের কাছাকাছি পৌঁছালে সাগরের মুখে নতুন জেগে ওঠা একটি ডুবোচরে আটকে যায়। এ সময় ট্রলারটি বালু থেকে সরাতে ক্রু ও পর্যটকেরা পানিতে নেমে ধাক্কা দিতে থাকেন। দীর্ঘ চেষ্টার পরও ট্রলারটি সরাতে না পেরে সবাই একে একে ট্রলারে উঠে আসেন।

পরে ট্যুর গাইড পর্যটকদের গণনা করতে গিয়ে একজনকে কম পান। এরপর ট্রলারের প্রতিটি কেবিন ও আশপাশে খোঁজাখুঁজি করেও নিখোঁজ রিয়াজ আহমেদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

ঘটনার পরপরই বন বিভাগ ও কোস্টগার্ডকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে বন বিভাগ ও কোস্টগার্ডের একটি যৌথ দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ পর্যটককে উদ্ধারে অভিযান শুরু করে।

এ বিষয়ে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শাহিনুর ইসলাম বলেন, ‘একজন পর্যটক নিখোঁজ হওয়ার খবর আমরা পেয়েছি। তাঁর পরিচয় আনুষ্ঠানিকভাবে শতভাগ নিশ্চিত করার প্রক্রিয়া চলছে। নিখোঁজ পর্যটককে উদ্ধারে বন বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102