শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

বরিশালে জমি বিরোধে পিটিয়ে-কুপিয়ে হত্যা, আটক বাবা-ছেলেসহ ৩

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধের জেরে কামরুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বজনদের বিরুদ্ধে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে নগরীর কাউনিয়া থানাধীন পূর্ব পুরানপাড়া বটতলা এলাকার হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত পরিবারের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমি নিয়ে কামরুল ইসলামের সঙ্গে তার সৎ মামাতো ভাই সুরুজের বিরোধ চলছিল। শনিবার সকালে নিজের জমিতে দেয়াল নির্মাণ করতে গেলে সুরুজের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সুরুজ, তাঁর বাবা আনোয়ার হোসেন ও ছেলে মিরাজ মিলে কামরুলকে মাটিতে ফেলে মারধর করেন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁর পিঠে কোপ দেওয়া হয়।

পরে গুরুতর আহত অবস্থায় কামরুলকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুলিশ সুরুজের বাবা আনোয়ার হোসেন, স্ত্রী খাদিজা ও ছেলে মিরাজকে আটক করেছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম রূপালী বাংলাদেশকে জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে মামা-ভাগিনার মধ্যে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102