শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

রামপালে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

শেখ মাসুম বিল্লাহ, (রামপাল ও মোংলা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

“করবো সমবায়, গড়বো দেশ; সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের রামপালে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৮ নভেম্বর ২০২৬) সকালে উপজেলা সমবায় দপ্তর, রামপাল-এর আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রামপাল উপজেলা সমবায় কর্মকর্তা (অ. দা.) মোঃ জুবাইর হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মোঃ শাহআলম শেখ-এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসি।

সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন রামপাল উপজেলা মডেল মসজিদের ইমাম জনাব আব্দুল হায়ান এবং গীতা পাঠ করেন রামপাল দোয়েল সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি.-এর সভাপতি জনাব দ্বিজেন্দ্র লাল মল্লিক। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সহকারী পরিদর্শক জনাব মোঃ শাহআলম শেখ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজনগর সূর্যমুখী সঞ্চয় ও ঋণদান স. স.-এর সদস্য জনাব চপল সরকার, গিলাতলা চামড়াজাতপণ্য উৎপাদনকারী সমবায় সমিতি লি.-এর সদস্য জনাবা নাজমা বেগম, কালব লি.-এর ব্যবস্থাপক জনাব মোর্তজা আনোয়ার, কালব লি. রামপাল শাখার চেয়ারম্যান জনাব আব্দুল মান্নান শেখ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সিনিয়র ম্যানেজার জনাবা ফুলি সরকার, উপজেলা জামায়াতের সভাপতি জনাব মল্লিক আব্দুল হাই, ফয়লাহাট ব্যবসায়ী সমবায় সমিতি লি.-এর সদস্য জনাব আলতাফ হোসেন বাবু এবং রামপাল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জনাব সুব্রত বিশ্বাস।

সভায় প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল সমাজ গঠনে সমবায়ের ভূমিকা অপরিসীম। সততা ও স্বচ্ছতা নিশ্চিত করে সমবায় সমিতিগুলো পরিচালনা করলে গ্রামীণ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102