বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ-পুলিশের গাড়িতে আগুন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

দেশব্যাপী ছাত্র ধর্মঘট পালনের ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ ঘটনায় পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গওহরডাঙ্গা চৌড়ঙ্গির মোড়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হকের নেতৃত্বে লাঠিসোটা নিয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন। সেখানে তারা টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তখন তাদের সঙ্গে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও জড়ো হন। পরে মিছিলটি চৌড়ঙ্গি থেকে পাটগাতী বাসস্ট্যান্ড হয়ে পাটগাতী বাজারে যায়। সেখানে যুবদলের কার্যালয়ের বাইরে থাকা কয়েকটি ব্যানার-ফেস্টুন ভাঙচুর করে তারা। সেখান থেকে পূণরায় চৌড়ঙ্গি হয়ে পাটগাতী বাসস্ট্যান্ডে ফিরে যায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। সেখানে পুলিশ সদস্যরা তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

একপর্যায়ে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন সড়কে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে কয়েকটি দোকান ভাঙচুর করে। এ সময় গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে প্রায় ২ ঘণ্টা যানচলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতরা টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গ্রাম্য চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা নিয়েছেন।

টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে পুলিশ বাধা দিলে উভয় পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। এ ছাড়া পুলিশের একটি গাড়ি ভাংচুর করে আগুন ধরিয়ে দিয়েছে তারা। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে, যান চলাচল স্বাভাবিক রয়েছে। আর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102