বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি দলটির কর্মকাণ্ডের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। গণমাধ্যমকেও এ বিষয়টি মনে রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, কার্যক্রম নিষিদ্ধ দলটির অগ্নিসন্ত্রাসের ঘটনা নতুন নয়। তার দাবি, দলটির জন্মলগ্ন থেকেই তারা অগ্নিসন্ত্রাস, গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে গিয়ে এ ধরনের কর্মকাণ্ড চালানো তাদের পক্ষেই সম্ভব।

তিনি বলেন, বর্তমানে যারা বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে, তাদের রাজনীতির ধরনই ধ্বংসাত্মক। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততা নতুন কোনো বিষয় নয়।

প্রতিমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগের শুধু রাজনৈতিক কার্যক্রমই নিষিদ্ধ করা হয়নি, দলটির প্রচার-প্রচারণাসহ বিভিন্ন কর্মকাণ্ডের ওপরও নিষেধাজ্ঞা রয়েছে। এ বিষয়ে ২০২৫ সালের ১২ মে বাংলাদেশ গেজেটে প্রকাশিত প্রজ্ঞাপনে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম ও অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সমাবেশ, সভা আয়োজনসহ সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষও সতর্ক ও তৎপর রয়েছেন। সন্ত্রাসী সংগঠন ও তাদের সদস্যদের গ্রেপ্তারে পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিচ্ছিন্নভাবে অগ্নিসংযোগ ও স্লোগান দেওয়ার ঘটনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, রাতের আঁধারে কয়েকজন ব্যক্তি কোনো একটি স্থানে জড়ো হয়ে স্লোগান দিয়ে দ্রুত অন্যত্র চলে যেতে পারে। একইভাবে কোথাও গাড়ি বা বাস পার্ক করে রেখে তাতে সামান্য আগুন ধরিয়ে পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটতে পারে। তবে এসব ঘটনার মধ্য দিয়ে বারবার প্রমাণিত হচ্ছে, অগ্নিসন্ত্রাসের সঙ্গে তারাই জড়িত।

তিনি আরও বলেন, অগ্নিসন্ত্রাসের মূল হোতা বর্তমানে দেশের বাইরে পলাতক রয়েছেন। তাকে দেশে ফিরিয়ে এনে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। বাংলাদেশের জনগণ এই বিচার দেখতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, বর্তমান সরকার গণমাধ্যমের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ আরোপ করছে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। ভবিষ্যতেও গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো পরিকল্পনা বা ইচ্ছা সরকারের নেই বলে তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102