শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

রামপালে সিকিরডাঙ্গা আবাসনের সরকারি সম্পদ দখল ও মাছ লুটের অভিযোগ, প্রতিকারের দাবি

শেখ মাসুম বিল্লাহ, (রামপাল ও মোংলা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

বাগেরহাটের রামপাল উপজেলার সিকিরডাঙ্গা আবাসনের সরকারি সম্পদ জবরদখল, পুকুরের মাছ লুট এবং বসবাসরত পরিবারগুলোকে নানাভাবে হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন আবাসনের ১০০ টি পরিবারের পক্ষ থেকে বাসিন্দা মো. রেজাউল শেখ।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, সিকিরডাঙ্গা আবাসনে সরকারি উদ্যোগে নির্মিত পুকুর, খাল, চলাচলের রাস্তা ও অন্যান্য সম্পদ দীর্ঘদিন ধরে আবাসনের প্রায় ১০০টি পরিবার যৌথভাবে ভোগদখল করে আসছে। কিন্তু গত ১১ আগস্ট ২০২৬ তারিখে এসব সম্পদ বেআইনিভাবে জবরদখলের অভিযোগ ওঠে। এরপর থেকে আবাসনের পুকুরের মাছ লুটপাটসহ বিভিন্নভাবে সরকারি সম্পদের ক্ষতি করা হচ্ছে বলে দাবি করেছেন অভিযোগকারী।

অভিযোগে আরও বলা হয়, কুদ্দুস শেখ, তৌহিদ শেখ, মোক্তার শেখ, সুমন শেখ, সাকিল, দলিল উদ্দিন শেখ, সেকেন শেখ, নুরুল শেখ ও পলাশ গাজীসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এই মাছ লুটপাটের ধারাবাহিকতা বজায় রেখেছেন। এ ঘটনায় প্রতিবাদ করতে গেলে অভিযোগকারীকে মারধর করে আহত করার অভিযোগও করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সময়ে ভয়ভীতি ও হুমকি দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ৩ অক্টোবর, ১০ অক্টোবর ও ১৫ অক্টোবর ২০২৬ তারিখে বিভিন্ন সময়ে পুকুরে সেচ দিয়ে ও বিভিন্ন ধরনের জালের সাহায্যে মাছ লুটপাটের ঘটনা ঘটে। এতে প্রায় ৭ (সাত) লক্ষাধিক টাকার মাছ লুট করা হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে একাধিকবার প্রতিকারের চেষ্টা করেও কোনো সুরাহা না পাওয়ার কথা আবেদনে উল্লেখ করা হয়েছে।

 

এ বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সিকিরডাঙ্গা আবাসনের সম্পদ দখল ও মাছ লুটের বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং সত্যতা সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, সংবাদ সংগ্রহ ও ঘটনার বিষয়ে অভিযুক্তদের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ অবস্থায় আবাসনের সাধারণ ও নিরীহ পরিবারগুলোর স্বার্থ রক্ষা, সরকারি সম্পদ উদ্ধার এবং মাছ লুটপাট বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারী। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102