শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মীম গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক তাজমীম আরেফিন সিদ্দিকী মীমকে (২৫) বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। ​তাজমীম আরেফিন সিদ্দিকী মীম আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের পানিপাড়া গ্রামের বাসিন্দা। তার প্রয়াত পিতা নুরুল বাশার মিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

​এর আগে সোমবার সন্ধ্যার দিকে উপজেলা সদর বাজার এলাকা থেকে বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।

​আলফাডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৭০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়। পৌর সদরের বুড়াইচ এলাকার বাসিন্দা ও বিএনপি সমর্থক লাভলু সর্দার বাদী হয়ে মামলাটি করেন। ওই মামলার ৫৭ নম্বর এজাহারভুক্ত আসামি হলেন তাজমীম আরেফিন সিদ্দিকী।

​গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ওসি মো. সোহেল সারোয়ার জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102